আমার বিয়ে
- আশিক, আমার বিয়ে হয়ে যাচ্ছে। - মানে? - হ্যাঁ, সত্যি কথা। সামনে বসে আছে নিধি। আশিকের সামনে। একটা লাল রঙের শাড়ি পরে। মুখে ক্রিম অথবা পাউডার মাখা। নিধি এমনিই সুন্দর দেখতে। আজ আরও বেশি লাগছে। বিয়ের সাজে সাজলে সব মেয়েকেই সুন্দর লাগে। তবে একটু আগে, নিধি যে কথাটা বলল, তা শুনবার পর,এই সুন্দর টুকুই অসহ্য লাগছে আশিকের কাছে। - কি বলতেছ তুমি?মাথা খারাপ? - মাথা খারাপ হবে কেন? আব্বু আম্মু বিয়ে ঠিক করেছে,করে ফেলতেছি। - আমার কি হবে? - তুমিও একটা বিয়ে করবা। আমার থেকে সুন্দরী। - আমি তো তোমাকে বিয়ে করব। - তোমার বিয়ের বয়স হইছে? মেয়েদের বিয়ের বয়স হয়, ২০ এর পর। আর ছেলেদের হয়,বউকে ভালভাবে রাখার মত,উপার্জন করার পর। -এতো তাড়াতাড়ি বিয়ে করবে কেন? আমি তো আর কয়েক বছর পরেই,এস্টাব্লিশড হয়ে যাব। -আমার পরিবার এতদিন অপেক্ষা করবে না। - নিধি, এই নিধি। - বল। - একটু বুঝাও না বাসায়। আমি তোমাকে ভালবাসি অনেক। - আমিও বাসতাম। - এখন বাস না? - ভেবে দেখলাম, তোমার মত বেকারের সাথে প্রেম করার চেয়ে,বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলা ভাল। - এভাবে বইল না প্লিজ। কষ্ট লাগে। আমি তোমাকে...